October 14, 2026, 7:51 pm

গাজীপুর জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 31 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মোবারক হোসেন (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।
কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বন্দি মোবারক হোসেন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১৬ আগস্ট থেকে মোবারক হোসেন কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর