October 14, 2026, 7:12 pm

উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 30 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
অবরোধের কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। এতে গণপরিবহনে আটকে পড়েন অনেক যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে না পেরে তাদের কেউ কেউ বাস থেকে নেমে হেটে রওনা হন। বাসে আটকে পড়া সিপার মাহমুদ বলেন, ‘সকালে জরুরি কাজে বের হয়েছি। কিন্তু সড়কে শ্রমিকদের অবরোধের কারণে আটকে পড়ে যাই। অনেক সময় বাসে অপেক্ষার পর হেটেই যাচ্ছি।’
অবরোধের কারণে উত্তরার আজমপুর ও আশপাশের এলাকায় চলাচলকারী যাত্রী ও কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য এবং অবরোধ নিরসনে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর