October 5, 2026, 2:22 pm

গান গাইতে যুক্তরাজ্যে গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন

Reporter Name
  • আপডেট Monday, October 5, 2026
  • 16 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, ১১ অক্টোবর লন্ডনের একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এরপর ১৫ অক্টোবর গাইবেন স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে। তাঁর সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে আছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল ও কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।
চন্দন দত্ত জানান, ১০ অক্টোবর পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে মেফেয়ার ভেন্যুতে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘লন্ডনের এই উৎসবটি যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি অন্যতম বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের সামনে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং তাঁদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। আমি গত বছর প্রথম এই উৎসবে গান পরিবেশন করি। এবারও গাইব। এই অনুষ্ঠান শেষ করে ১৫ অক্টোবর স্কটল্যান্ডে আরেকটি অনুষ্ঠানে গাইব। ১৮ অক্টোবর দেশের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করছি, এবারের আয়োজনেও সবার মন জয় করে ফিরব।’
চন্দন দত্ত জানিয়েছেন, ১১ অক্টোবরের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠান শেষে ১৪ অক্টোবর দেশে ফিরবেন ফেরদৌস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর