September 16, 2026, 2:35 am

তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

Reporter Name
  • আপডেট Tuesday, September 15, 2026
  • 11 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সজীবের মৃত্যুর বিষয়টি তার সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন। তারা জানান, বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবের জানাজা অনুষ্ঠিত হবে। নির্মাতা আশিকুর রহমান জানান, হার্টের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
বলে রাখা যায়, নাট্যাঙ্গনের এই সময়ের নির্মাতাদের মধ্যে বেশ আলোচিত ছিলেন মারুফ হোসাইন সজীব। নিজেই গল্প লিখতেন এবং নির্মাণ করতেন। কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
সজীব নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে-‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর