June 19, 2026, 5:25 pm

অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

Reporter Name
  • আপডেট Friday, June 19, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: অসামাজিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগরের কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১১ নারী ও ৫ পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মহানগরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ নারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে নারী যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, ড্রিমল্যান্ড গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর