June 18, 2026, 5:01 pm

গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সর্বমোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগ ও মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের যৌথ তৎপরতায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজীর মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী এবং ২ জন সিআর (CR) ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
অপরদিকে আজ বুধবার (১৭ জুন, ২০২৬) দুপুরে জিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএম-এর দিক নির্দেশনায় আরেকটি সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জিএমপি বাসন থানাধীন ভোগীতলা সাকিনস্থ নেগিবাড়ির মোড়ে অভিযান চালায়।
সেখান থেকে মর্জিনা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশ দ্বারা বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদকালে তাঁর হেফাজত থেকে ১ কেজি ৮৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মর্জিনা বাসন থানার নাওজোড় এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আটককৃত এই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর