June 16, 2026, 12:27 am

ঈশ্বরগঞ্জে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, June 15, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকসামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই বাসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় রাজু আহমেদ (৩৩) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিক সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্য প্রাপ্তি সাপেক্ষে অভিযান চালিয়ে বাসাটি থেকে দুই কার্টন বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ নকল কসমেটিকস উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ নম্বর ধারা অনুযায়ী বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রি এবং নকল কসমেটিকস পণ্য সামগ্রী দিয়ে ব্যবসা পরিচালনার দায়ে রাজু আহমেদকে এ অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর