June 13, 2026, 10:28 pm

গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, June 13, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন” এ কথা বলেই নিজ হাতে কোদাল তুলে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ শনিবার জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনসহ বন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর