মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন মোঃ তৌহিদ ইসলাম (২৪), পিতা- মোখলেছুর রহমান, সাং- কলমেশ্বর কবরস্থান রোড, বোর্ডবাজার, গাজীপুর এবং শরিফুল ইসলাম রনি (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।