June 13, 2026, 9:24 pm

চট্টগ্রামে নৌবাহিনীর স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শামছুল

Reporter Name
  • আপডেট Saturday, June 13, 2026
  • 25 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.একেএম শামছুল ইসলাম। বৃহস্পতিবার তিনি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CNRD) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL)-এর কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা,ড্রোন প্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ভূমিকার প্রশংসা করে এর সক্ষমতা আরও বৃদ্ধির আহ্বান জানান তিনি। এছাড়া কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন প্রতিরক্ষা উপদেষ্টা। সফর শেষে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং দক্ষ জনশক্তির ভূয়সী প্রশংসা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর