June 10, 2026, 7:44 pm

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি

Reporter Name
  • আপডেট Wednesday, June 10, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার এএসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তেলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজন অস্ত্রধারী সন্দেহভাজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমলাপুর (কাচারী বাজার) এলাকার আলম হোসেনের ছেলে আসিফ (১৯), বর্তমানে ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার দুর্গাপুর (কাদিরবাগ) এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. হোসাইন (১৯), বর্তমানে চান্না বুড়ির মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ধারালো ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আসিফের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং হোসাইনের বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি মামলা বিচারাধীন রয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অপরাধ প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর