October 4, 2026, 9:17 pm

গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, June 9, 2026
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় লাইসেন্সবিহীনভাবে হাসপাতাল পরিচালনার দায়ে শরীফ জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) সকালে গাজীপুর জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম।
জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই শরীফ জেনারেল হাসপাতাল নামে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। গাজীপুর জেলা এনএসআইয়ের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধিবিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের এ ধরনের অভিযানে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর