October 4, 2026, 9:17 pm

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Tuesday, June 9, 2026
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন।
গ্রেফতাররা হলেন, শিতল চন্দ্র দাসের ছেলে সুরঞ্জন দাস ইমন, নিতিশ চন্দ্র দাসের ছেলে তাপস ও মো. আবুল বাশারের ছেলে মো. রাকিবুল ইসলাম।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রোববার বিকালে কোনাবাড়ী থানার আমবাগ জয়েরটেক এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি মো. ইফতেখার হোসেন বলেন, রোববার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর