June 8, 2026, 12:27 am

নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীর ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, June 7, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীর ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতারকৃত আমির হোসেন লিটন টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে বড় ধরনের মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এছাড়াও মিছিল করে আইন-শৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, নোয়াখালী ও চট্টগ্রামের মতো গাজীপুরেরও নিষিদ্ধ সংগঠন বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা জিএমপির প্রতিটি থানায় গোপন সভা করে প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য প্রস্তুতি মোকাবেলা করতে অভিযান চলছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর