June 6, 2026, 11:43 pm

টঙ্গীতে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, June 6, 2026
  • 7 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর দক্ষিণ আরিচপুর ও বড় দেওড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ আব্দুর রহমান (২৮), মোঃ আশিক (২২), মোঃ সালমান হোসেন (২৬), মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), মোঃ আমির হোসেন (৪০), মোঃ আমিনুল ইসলাম মৃদুল (৩২), মোঃ হৃদয় (২০), মোঃ মঞ্জিল (২৫), মোঃ রাসেল (২৩), শাকিব (২৩), আবু বক্কর (৩৫), নিশান উদ্দিন (৩৩), মোঃ মাসুদ রানা (২৩)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর