May 24, 2026, 1:03 am

পূবাইলে পঁচা মাংস বিক্রির অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, May 23, 2026
  • 23 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে শহীদুল্লার মাংসের দোকান থেকে মেঘডুবির একজন ক্রেতা গরুর মাংস নিয়ে বাসায় গিয়ে দেখেন বাসি ও পঁচা গরুর মাংস মিশ্রিত করে দিয়ে দিয়েছে। পরবর্তীতে ক্রেতা নিজে দোকানে এসে জানতে চায় এবং পঁচা মাংসের ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন । পরবর্তীতে অল্প সময়ের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিও তে অনেকেই কমেন্ট করে জানান, শহীদুল্লার মাংসের দোকান থেকে মাংস ক্রয় করে অনেকে প্রতারিত হয়েছেন।
রাকিব সিকদার নামে একজন কমেন্ট করে জানান, এরা নিন্মমানের মাংস বিক্রি করে, আমি ভুক্তভোগী হয়েছি, শাহিন নামে একজন কমেন্ট করে জানান, মিরের বাজারের এই কসাই সিন্ডিকেট দের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা নেওয়া উচিত, মিরের বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলু মোল্লা জানান, আমি ফেসবুকে ভিডিও দেখেছি, আমাদের কাছে যদি বিচার দেয় আমরা ব্যবস্থা নিব ।
অভিযুক্ত শহীদুল্লাহ কসাই এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মাংস এর মধ্যে চর্বি (তেল) ছিল এজন্য একটু সমস্যা হয়েছে। এ ব্যাপারে গাজীপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা ইসলাম বলেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর