May 21, 2026, 11:18 pm

রাজধানীর তুরাগ থেকে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, May 21, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ব্যানার উদ্ধার করা হয়। বুধবার সকালে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইটি ব্যানারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর