July 5, 2026, 12:43 am

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Monday, May 18, 2026
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা। আজ সোমবার (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়বাংলা টিভির সম্পাদক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সিটির ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য সচিব কালিমুল্লা ইকবাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, মানবাধিকার সম্পাদক রোমান শেখসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর