স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি করপোরেশনের ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুরে বীরমুক্তিযুদ্ধা হাকিম মাস্টার সড়কে অবৈধ দখলদার মোস্তফা গং, আঃ ছাত্তার ও মজনু প্রধান গং অবৈধ ভাবে সরকারি নকশাকৃত হালট জোরপূর্বক দখল করে দোকান পাট বাড়ি-ঘর নির্মাণ করে এবং রাস্তা তৈরিতে বাঁধা দেয় বলে এলাকাবাসী জানায়। ফলে মুক্তিযোদ্ধা হাকিম মাস্টার সড়কের নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি নকশাকৃত হালট দখল মুক্ত না করে, উপরোল্লিখিত অবৈধ দখলদারদের সাথে আতাত করে ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিক মো: আমির আলীর পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর নির্মিত আরসিসি বাউন্ডারী ভেঙ্গে রাস্তা নির্মানের অপচেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় সাংবাদিক মো: আমির আলী গাজীপুর সিটি করপোরেশনে একটি লিখিত আবেদন দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে সিটি করপোরেশন অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটির নিজস্ব সার্ভেয়ার দ্বারা সাংবাদিক আমির আলীর বাড়ির সামনে সঠিক মাপঝোক করে সরকারি নকশাকৃত হালটের সীমানা বের করে উপস্থিত স্থানীয় লোকজনের সই স্বাক্ষর নিয়ে সরকারি হালটের সঠিক সীমানা নির্ধারণ করেন ও সীমানা পিলার স্থাপন করেন। তারপরও অবৈধ দখলদাররা এই বিষয়টি আমলে না নিয়ে এলাকার কিছুু প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন ভাবে ম্যানেজ করে তাদের সহযোগিতায় সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মোস্তফা গং সরকারী হালটের উপর স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের অপচেষ্টা চলাচ্ছে এবং সাংবাদিক মো: আমির আলীর জোত জমির উপর নির্মিত স্থাপনা ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধনের চেষ্টা করছে।
এ বিষয়ে সাংবাদিক মো: আমির আলীর সাথে কথা বললে তিনি জানান, জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য তার কোন আপত্তি নাই। তবে সরকারি নকশাকৃত হালট রাস্তার মাঝে অন্তর্ভুক্ত করে বাড়তি জায়গার প্রয়োজন হলে, রাস্তার উভয় পাশে সমহারে জায়গা নিয়ে রাস্তাটি নির্মাণের জন্য গাছা জোন, অঞ্চল-৩ এর কর্মকর্তাদের পুনরায় অবিহিত করেন এবং সরকারি হালট রাস্তার মাঝে অন্তর্ভুক্ত করে রাস্তা নির্মাণের জোর দাবী জানান।