May 15, 2026, 9:00 pm

টঙ্গীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, May 15, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্ডেন টিচার্স সোসাইটি’র ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মানি ও পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে টংগীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টংগী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সালাহ্উদ্দীন। ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রওনাক উদ্দিনের সাঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞা, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের উপদেষ্টা কাজী নূরুল আমিন বাবু, মো: ইসমাইল হোসেন নিরব, তহিদুল ইসলাম, মো: জহিরুল ইসলাম, মো: কাওসারুজ্জামান সরকার, সোহেল ভূইয়া ও সামিনা হক।

প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ভালো রেজাল্টের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ভালো ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং জন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর