May 13, 2026, 8:45 pm

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 5 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি হাসপাতালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিতে অংশগ্রহণকারী নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। র‍্যালির ব্যানারে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি এবং এবারের বৈশ্বিক প্রতিপাদ্য”Our Nurses.Our Future.।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃজাকির হোসাইন।এছাড়াও নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বেগম,নার্সিং ইনচার্জ সামসুন নাহার লিপি এবং সিনিয়র স্টাফ নার্স মোঃআসাদুল হক ও মোঃসাদেক মিয়া।অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,প্রতি বছর ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয় ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর