September 16, 2026, 8:00 am

‘পুলিশ সপ্তাহ’-এ তৃতীয় স্থান অর্জন করল গাজীপুর জেলা পুলিশ

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে গাজীপুর জেলা পুলিশ। ‘মাদকদ্রব্য উদ্ধার অভিযান-২০২৫’-এ ‘গ’ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে গাজীপুর জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আলী হোসেন ফকির এর কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ২০২৫ সালজুড়ে এবং ২০২৬ সালের চলমান সময় পর্যন্ত গাজীপুর জেলা পুলিশ জেলায় ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারি ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। ধারাবাহিক অভিযানের ফলে জেলায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও ভূমিকা রাখে জেলা পুলিশ।
গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং জেলার প্রতিটি পুলিশ সদস্যের দায়িত্ববোধ, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরও জোরালো ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন বলেন, ‘মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। গাজীপুর জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই জাতীয় স্বীকৃতি আমাদের দায়িত্ব ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে আমরা কাজ করে যাব। জেলা পুলিশের কর্মকর্তারা মনে করছেন, এই সম্মাননা গাজীপুর জেলা পুলিশের চলমান অপরাধ দমন ও জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর