September 16, 2026, 8:01 am

গাজীপুরের পূবাইলে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও পূর্বপাড়া এলাকায় লামিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত লামিয়া আক্তার স্থানীয় মিনহাজের মেয়ে। তিনি স্থানীয় আবীর বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে লামিয়া নিজ ঘরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূবাইল থানা ওসি মো. আতিকুর রহমান জানায়, ঘটনার খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর