May 4, 2026, 7:58 pm

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের সেবক হতে চান মোঃ সোহেল চৌধুরী

Reporter Name
  • আপডেট Monday, May 4, 2026
  • 7 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫২নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ কতে চান। এই ওয়ার্ডটি দাড়াইল, গুঠিয়া, আন্দাইরা, মুদাফা, বাদাম নিয়ে গঠিত। এই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল চৌধুরী এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। সোহেল চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পশ্চিম থানার সদস্য। স্থানীয় এলাকাবাসী তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল চৌধুরী বলেন, ৫২নং ওয়ার্ডের বাসিন্দারা যদি আমাকে কাউন্সিলর নির্বাচিত করেন, তাহলে আমি মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ন্যায় বিচা, সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, মশা নিধন, সিসি ক্যামেরা স্থাপন, রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, নতুন ড্রেন নির্মাণ করে এলাকাবাসী পাশে থেকে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি শহী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে আসছি। জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়ে এবারের নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি কাউন্সিলর হিসেবে নয়, জনগণের সুখ-দুঃখের বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধসহ মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর