স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতরা হলো- গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইহান (৯ মাস) ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)। হাসপাতালের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান খোলা কাগজকে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে হামে আক্রান্ত চিকিৎসাধীন থাকা দুই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কতজন রোগী ভর্তি রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।