May 4, 2026, 8:04 pm

টঙ্গীতে মাদক বিরোদী অভিযা অব্যাহত বস্তিতে মিলল সুড়ঙ্গপথ ৩১জন আটক

Reporter Name
  • আপডেট Monday, May 4, 2026
  • 23 জন দেখেছে

 মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ ওই এলাকায় একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায়। যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। গতকাল সোমবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচারনা করা হয়। এ সময় ৩১ জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের দখলে থাকা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার হয়। অভিযানকালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। অনেকেই এখানে মাদক সেবন করতে আসে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে রাতে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরো ৬ জনকেসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই অভিযানের নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে, কোনো দলীয় বিবেচনা করার সুযোগ নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর