May 1, 2026, 8:55 pm

রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 12 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ| আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি পাম্পের পাশের মহাসড়ক থেকে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তাররা হলেন-জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) ও সামিদুল ইসলাম (১৯)|
গ্রেপ্তার জসিম উদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাথি গ্রামের আব্দুল সালামের ছেলে, ইমান আলী ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের চান মিয়া সরকারের ছেলে ও মেরিগাই গ্রামের ফুল মাহমুদ মিয়ার ছেলে সামিদুল ইসলাম|
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে| তাঁরা পেশাদার মাদক কারবারি| গ্রেপ্তারের সময় জসিম উদ্দিনের কাছ থেকে ২৫০০, ইমান আলী ও সামিদুল ইসলামের কাছ থেকে ৫০ পিছ করে ১০০ পিছ উদ্ধার করা হয়েছে| গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর