May 1, 2026, 7:37 pm

টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 15 জন দেখেছে

মো: জাফর আলী:: টঙ্গীতে ভোক্তা অধিকার ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় অবস্থিত মি: ফুড প্রোডাক্টস-কে বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকার সুস্বাদু বন্ধু ফুড এন্ড বেকারী-কে পণ্য মোড়কজাত সনদ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি বিক্রির অপরাধে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা বিনতে হাফিজ। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া। বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর