July 23, 2026, 8:59 am

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 139 জন দেখেছে

 স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে আবারও বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান দেশসেরা এই ওপেনার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েও পরবর্তীতে ফিরেছিলেন তামিম, তবে নানা জটিলতায় আর বিশ্বকাপ খেলা হয়নি তার। বর্তমানে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় থাকা তামিমকে ‘সামিরস্কেন পডকাস্ট’-এ প্রশ্ন করা হয় তিনি বিসিবি সভাপতি হতে চান কি না।
জবাবে তামিম সরাসরি বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই হব।’ এ পদে বসার যোগ্যতা নিজের আছে কি না এমন প্রশ্নে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি মনে করি আমার সেই যোগ্যতা আছে। অবশ্যই আছে।
খেলা ছাড়ার পরপরই কেন এমন দায়িত্ব নিতে চান, তার ব্যাখ্যায় তামিম একজন সংগঠক হিসেবে নিজের সামর্থ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সংগঠক হিসেবে আমার সামর্থ্য সম্পর্কে ক্রিকেটিং সার্কেলের সবারই ধারণা আছে। অভিজ্ঞতা বা বয়সের চেয়েও বড় বিষয় হলো সদিচ্ছা। আমরা দেখেছি সবচেয়ে অভিজ্ঞ লোকেরাও ২০ বছর ধরে বিসিবি চালিয়েছেন, কিন্তু বোর্ড কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস রেখেছেন, একবার আমার মতো অনভিজ্ঞদের ওপর বিশ্বাস করে দেখুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর