June 2, 2026, 2:57 am

রাজধানীর আব্দুল্লাহপুরের কোটবাড়ি খাল দিন দিন হারিয়ে যাচ্ছে

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 147 জন দেখেছে

শামীমা খানম ::: দখলদারদের কবলে কোটবাড়ি খাল! রাজধানীর আব্দুল্লাহপুরের কোটবাড়ি খাল দিন দিন হারিয়ে যাচ্ছে। অস্তিত্ব সংকটে থাকা খালটি এখন নালায় পরিণত হয়েছে। খালের আশে পাশের অংশে অবৈধভাবে বাড়ি নির্মাণ করে পুরো খালটিকে দখল করে ফেলা হয়েছে। এক সময় এলাকার তাপমাত্রা ও বৈচিত্র ধরে রাখত এ খাল। খালের আশে পাশে ছিল জীব-বৈচিত্রের স্থান। দেখে বোঝার উপায় নেই কোনটা খাল আর কোনটা নালা। এ খাল দিয়ে দক্ষিণখান এলাকারসহ অনেক এলাকার পানি গিয়ে মিশত তুরাগ নদীতে। কিন্তু দিন দিন যেন এ খাল নিজের স্থান ধরে রাখতে পারছে না। খালের প্রায় ৮০ ভাগ এখন নাই বললেই চলে। সেখানে চোখে পড়বে ড্রোন। যেটুকু খাল অবশিষ্ট রয়েছে সেখানেও ময়লা আবর্জনা আর দখলের সাম্রাজ্য। বহুবার পদক্ষেপ নিয়েও এই দখলবাজদের উচ্ছেদ করা যায়নি। তারা দিন দিন আরও দখল করে যাচ্ছেন খালের অংশ। দখল আর দুষণে মৃত প্রায় খালকে রক্ষায় উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কিন্তু অজানা কারণে ধমকে গেছে সেই উদ্যোগও। খালকে ঘিরে দক্ষিণখান এলাকায় গড়ে উঠেছে নানা কারখানা। যেগুলো দূষিত পানি এ খালের মাধ্যমে মিশে তুরাগে। কেউ যেন দেখার নেই। খালটি যেন বাচার আকুতি নিয়ে এখনো মিনতি করে যাচ্ছে। কেমন ছিল এ খাল? কথা হয় এ এলাকায় দীর্ঘদিন বসবাসরত এক ব্যক্তির সাথে (নিরাপত্তার জন্য নাম গোপন রাখা হল) তিনি জানান, এই খালটি অনেক বড় ছিল। তুরাগ নদীতে মিশে যাওয়া এ খাল এক সময় এলাকার যাতায়াতের মাধ্যম ছিল। এ খালে নৌকা চলত এক সময়। খালটির উপর এখন অনেক বাড়িঘর তৈরী হয়েছে। খালের রাস্তা ধরে জয়নাল মার্কেট ছাড়িয়ে এ খালের অবস্থান। এখন সেখানে বাড়িঘর নির্মাণ হয়েছে।

এলাকার বাসিন্দারা বলেন, এই খালটি উদ্ধার করতে পারলে আর খালের দূষণ রোধ করতে পারলে অনেক অংশে কমবে মশার বিস্তার। রোধ ব্যাধি কমতে পারে এলাকার সাধারণ মানুষের। এখন প্রশ্ন হল এ খালের দখলদাররা কি অনেক শক্তিশালী? নাকি এর পিছে রয়েছে বড় কোন শক্তি? কেন মেয়র এ খাল দখলমূক্ত করতে পারেনি? স্থায়ীয় জন-প্রতিনিধি কি করছেন? প্রশ্ন রয়েছে কাউন্সিলরের ভূমিকা নিয়েও! খালটি দখলমূক্ত করার বিষয়ে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়ার সাথে, তিনি বলেন, খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আর বৃষ্টির জন্য কাজটি করতে পারেনি। তবে ঈদের পর আপনাদের নিয়ে খাল দখলমুক্ত করা হবে ইনশাল্লাহ। দখলদারদের কোন নোটিশ করেছেন কিনা? এখন প্রশ্ন তিনি বলেন, না তা করিনি। তবে তিনি আশ্বাস দেন ঈদের পর দখলমুক্ত হবে কোটবাড়ি খাল। পর্ব -২…………চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর