June 3, 2026, 3:50 am

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী রনির ব্যাপক গণসংযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, February 4, 2026
  • 160 জন দেখেছে

শারমিন খানম:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি মঙ্গলবার ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পালন করেন।
রনিকে কেন্দ্র করে সংগঠিত এই গণসংযোগে অংশ নেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের নেতা-কর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা। রনির নেতৃত্বে গাজীপুর–২ আসনের সাতাইশ, তিলার গাতি, মুনাফা, ভাদাম, বড় দেওরা এবং নিউ ক্লোন স্কুল টঙ্গীসহ বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত গণমানুষের ৩১ দফা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। গণসংযোগকালে রনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “গাজীপুর–২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত।
শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।” গণসংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি ও রনির নির্বাচনী বিষয়ক কমিটির অন্যতম সমন্বয়ক এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাসক বশির উদ্দিন, গাজীপুর সদর মেট্রো জিয়া পরিষদের আহ্বায়ক মাহবুব আলম, পশ্চিম থানা জিয়া পরিষদের সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস মিয়া, যুবদল নেতা ফরহাজ বিন প্রবাল, বিএনপি নেতা আসাদুজ্জামান নূরসহ অন্যান্য নেতা-কর্মীরা। এই সময় এলাকাবাসীর মধ্যে গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতারা জানান, আগামী দিনগুলোতে গাজীপুর–২ আসনের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় এই প্রচারণা ধারাবাহিকভাবে জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর