স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে গাজীপুরের টঙ্গীতে ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টঙ্গীর বাদাম ও মুদাফা রোড এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ মো. নাসির উদ্দিন নাসু, টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতা সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মির্জা ফখরুল ইসলাম,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান আলী সুজন, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সদস্য সচিব এস এম রেমন মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম আরও বেগবান হচ্ছে এবং আগামীতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।