July 26, 2026, 11:03 am

রাজধানীর উত্তরায় বাসে আগুন

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 149 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তরার হাউজ বিল্ডিং ও আবদুল্লাহপুরের মাঝামাঝি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সকালে একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এর সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আজ সকাল ৯টা ৪৯ মিনিটে ভূঁইয়া পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। বাসটিতে কেউ না থাকায় প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বাসে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর