August 23, 2026, 8:59 am

সোয়া ১ কোটি টাকার ইয়াবা জব্দ

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 162 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন- টেকনাফ মহেশখালীয়া পাড়ার বশির আহমেদ (৫০), উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের, মুক্তার আহমেদ (৩৮), মনির আহমেদ (২৫) ওজিউল্লাহ (৩৬), ফেডান আলী (৩০), জিয়াউর রহমান (৪০), হাবিবুর রহমান (৪৯),কামাল হোসেন (৪৩), খাইরুল বাসার (১৯), সেফায়েত উল্লাহ (৩১)। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর