April 22, 2026, 8:32 am

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

Reporter Name
  • আপডেট Thursday, January 29, 2026
  • 97 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারী দল। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে থাইল্যান্ড থেকে ঢাকায় পা রেখেছে দেশের মেয়েরা। সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে। নারীদের জন্য রাখা হয়েছে ছাদখোলা বাসের ব্যবস্থা। ছাদখোলা বাসে পুরো টিমকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানেই মেয়েদের দেওয়া হবে সংবর্ধনা।
টানা দুবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়ামতোই বরণ করে নিচ্ছে ফুটবল ফেডারেশন। এ প্রসঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদের বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা), আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর