April 22, 2026, 8:31 am

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল হিংস্র হয়ে উঠছে: আসিফ মাহমুদ

Reporter Name
  • আপডেট Thursday, January 29, 2026
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আমরা দেখছি, একটি দল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন সড়কে মৌলভীবাজার-৪ আসনে এনসিপির নির্বাচনী পথসভায় এ কথা বলেন আসিফ মাহমুদ।
ভোটারদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনারা নিরাপদে আপনাদের ভোট দিতে পারবেন। আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন আপনারা কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন। এটি নিশ্চিত করার জন্য আমরা ১১–দলীয় জোট কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকব।
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে দেখেছি, ১৭ বছর মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য তাঁরা বলছেন—আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদের নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া না যায়, আপনারা যদি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ান, তাহলে আমরা বুঝব, ১৭ বছরের যে নিপীড়নের শিকার হওয়ার যে কথা আপনারা বলেন, সেটা ভুয়া। যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার অপরাধও সমান। বাংলাদেশের জনগণ এবার ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এনসিপির মুখপাত্র বলেন, ‘এই অঞ্চলের মানুষদের জন্য আমাদের প্রার্থী প্রীতম দাশ এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন। মানুষের জন্য লড়াই করতে গিয়ে তিনি জেল খেটেছেন। আমরা বিশ্বাস করি, আপনারা ১২ তারিখ প্রীতম দাশকে ভোট দেবেন এবং আপনারা যদি তাঁকে বিজয়ী করেন, তিনি সামনে আরও শক্তি ও সমর্থন নিয়ে আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারবেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে যাক কিংবা যারা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতে যাক। আমাদের ভেদাভেদের কারণে যেন এমন কিছু না হয়। আমরা সিলেট বিভাগের অনেক প্রার্থীর মাঝখান থেকে প্রীতম দাশকে মনোনয়ন দিয়েছি। তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে জেল খেটেছেন। আপনারা তাঁকে বিজয়ী করে সংসদে পাঠান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর