June 3, 2026, 8:04 am

গৌরীপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪

Reporter Name
  • আপডেট Thursday, January 29, 2026
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশন-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর, তার সঙ্গে কোনো পরিচিত লোক না থাকায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর