April 22, 2026, 9:51 am

নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, January 27, 2026
  • 107 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। গত ৫ আগস্টের পর যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল, তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার গাজীপুরে কাশিমপুর কারাকমপ্লেক্সে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের আমলে তদবিরের মাধ্যমে কোনো বাহিনীতে নিয়োগ দেয়া হয়নি। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না; এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষয় করে। এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। নবীন কারারক্ষীরা আজ যে পথে পা রাখতে যাচ্ছেন, তা সম্মানজনক, কিন্তু একই সঙ্গে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। দীর্ঘ সময় কঠোর শারীরিক, মানসিক ও একাডেমিক প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিজেদের প্রস্তুত করেছেন এই মহান দায়িত্ব পালনের জন্য। এই অর্জন আপনাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। কারাগার রাষ্ট্রের বিচার ব্যবস্থার মাধ্যমে কারাবন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করে, অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের প্রক্রিয়ায় কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমের মহান দায়িত্বকে হৃদয়ে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন প্রশিক্ষণার্থীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এটি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর