June 3, 2026, 9:14 am

টঙ্গীরতে রেলওয়ের জায়গা দখল করে মাদক ব্যবসা আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • আপডেট Monday, January 26, 2026
  • 146 জন দেখেছে

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় রেলওয়ের জায়গায় দখল করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এইসব অপরাধীদের কারণে ওই এলাকায় বসবাসরত লোকজন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকার বাসিন্দা মোসা: সালেহা বেগম র‌্যাব মহাপরিচালক, অতিরিক্ত আই.জি.পি (সি.আই.ডি প্রধান), বিভাগীয় ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে ও সিনিয়র সাব এসিসটেন্ট ইঞ্জি: বাংলাদেশ রেলওয়ে বরাবর লিখিত অনুলিপি প্রদান করেছেন।
সূত্রে জানা যায়, টঙ্গীর পূর্ব আরিচপুর রেলওয়ের পাশে একটি পরিত্যক্ত জমিতে দীর্ঘদিন যাবত নদীরপাড় এলাকার মাদক ব্যবসায়ীরা বিভিন্ন মাদক দ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে। এতে স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, শাহ আলম ও তার সহচর ফারুক ওরফে মাচ্ছা ফারুক, ফারুকের স্ত্রী শিউলি বেগম ওরফে ছাগল আলী শিউলি, ভাঙ্গারি মানিক, মেথর নাজমুল, কিশোর গ্যাং লিডার টুকাই নূরে আলম ও তার পরিবার সদস্য রহিমা বেগম, নাছিমা, দীপা, তাসলিমা, শান্তা, আছমা, কসাই ছায়েদ আলী, কসাই কুডু, দিপু, শাহীন, আকাশ, মেরাজ তাদের নেতৃত্বে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এই চক্রটি মানুষকে জিম্মি করে এবং মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এই চক্রটি ওই এলাকায় মাদকের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন তাদের অপরাধ কর্মকান্ড বেড়েই চলছে। তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে পারছে না। যারা প্রতিবাদ করে তাদের উপর হামলা চালায়। এতে স্থানীয়রা কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগীরা এইসব অপাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর