June 3, 2026, 9:14 am

দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

Reporter Name
  • আপডেট Monday, January 26, 2026
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মা। আজ সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিং এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। সাথে থাকা দুই শিশু মালা বেগমের সন্তান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খন্ডবিখন্ড হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করেন।
পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এক মা আর দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর