June 3, 2026, 9:12 am

গ্রিন সোশ্যাল নেটওয়ার্কের পুনর্মিলনী সবুজায়নে শক্তি, শ্রমিক ঐক্যে মুক্তি প্রত্যয়ে টঙ্গীতে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Sunday, January 25, 2026
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শ্রমজীবী মানুষের অধিকার, পরিবেশ সচেতনতা ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ২৪ জানুয়ারী ২০২৬ টঙ্গীতে অনুষ্ঠিত হলো গ্রিন সোশ্যাল নেটওয়ার্কের “পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান ২০২৬”। সবুজায়নে শক্তি ও শ্রমিক ঐক্যে মুক্তির প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও গভীর ভাবনাচিন্তার আলোচনায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ।
গ্রিন সোশ্যাল নেটওয়ার্ক, টঙ্গী-গাজীপুর-এর আয়োজনে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস ও সিএফএলআই-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলস উপদেষ্টা পরিষদ এর সম্মানিত সদস্য এএএম ফয়েজ হোসেন, বিলস নির্বাহী পরিষদ সদস্য পুলক রঞ্জন ধর ও নার্গিস জাহান, পরিচালক নাজমা ইয়াসমীন, উপ পরিচালক ইউসুফ আল মামুন। এছাড়া বক্তব্য রাখেন টঙ্গী সিটি কর্পোরেশন কর্মকর্তা তামান্না ইসলাম, শিক্ষক এএসএম জাকারিয়া, জিয়ারুল হক, সংস্কৃতিকর্মী শেকানুল ইসলাম শাহী, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, গ্রিন সোশ্যাল নেটওয়ার্ক এর সদস্য শাজাহান সিরাজ, সখিনা আক্তার, এম এ সালাম, মোরশেদ আলম, কাউসার, মাসুদ মন্ডল সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলস এর প্রোগ্রাম অফিসার জাকিয়া বেগম নীলিমা ও গ্রিন সোশ্যাল নেটওয়ার্ক এর সদস্য আল আমিন শ্রাবণ । বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন, শ্রমিকের ন্যায্য অধিকার এবং পরিবেশ রক্ষার প্রশ্নগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শক শ্রোতাদের মাঝে ভিন্নমাত্রার আবেগ ও প্রেরণার সঞ্চার করে। সাংস্কৃতিক দল ‘চারণ’ এর সংগীত ও লোকজ উপস্থাপনায় ফুটে ওঠে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, আশা ও স্বপ্নের গল্প।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন করে ঐক্য, সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে যা ভবিষ্যতে শ্রমিক আন্দোলন ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর