নিজস্ব প্রতিবেদক: টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আগামী ২৯ জানুয়ারি কক্সবাজারে আনন্দ ভ্রমণ উপলক্ষে আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো: কামরুল হাসান সাহার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন শেখ, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন রনি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মো: জাফর আলী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মো: আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য পারভেজ মারুফ, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্য মোঃ আক্তার হোসেন ডালিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।