July 9, 2026, 2:54 pm

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের

Reporter Name
  • আপডেট Saturday, January 24, 2026
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুর ১৬ আসনে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে গণসংযোগ চালিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আজ শনিবার সকালে মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।
এ সময় এলাকার সাধারণ মানুষ বাসাবাড়ি থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন।
গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাহলে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না।
​আমিনুল হক আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর