শারমিন খানম:: গাজীপুরে ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে কোনাবাড়ী থানা যুবদল। এ সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিছিল করে। পরে গণসংযোগ ও পথসভা করেন তারা। শুক্রবার বিকালে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আবু সালেহ ও নাহিদ আলম তন্ময়ের নেতৃত্বে ওই মিছিল কোনাবাড়ী বিসিক ১নং গেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুতের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে গাজীপুর মহানগর ও কোনাবাড়ী থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।
যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আবু সালেহ বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনি মিছিলে অংশ নিচ্ছেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। ধানের শীষের পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে। আমরা যুবদল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনছি।