June 3, 2026, 11:22 am

গাজীপুর-৩ আসনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী

Reporter Name
  • আপডেট Thursday, January 22, 2026
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নিরাপত্তার হুমকি পেয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর-৩ আসনে (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক)। আজ বৃহস্পতিবার দুপুরে ওই আসনের শ্রীপুর পৌর এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়ে ইজাদুর রহমান মিলন বলেন, ‘ইতিমধ্যে মোবাইল ফোনে আমাকে কয়েকটি হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
ইজাদুর রহমান মিলন আরও বলেন, ‘আমি ভোটারদের সঙ্গে কথা বলে ভালো সাড়া পেয়েছি।’ এর আগে ৭ জানুয়ারি জনসমক্ষে নিজের নিরাপত্তাঝুঁকির কথা বলে পাঞ্জাবির বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। ২০২৪ সালে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর