April 22, 2026, 1:09 pm

সিলেটে বিএনপির জনসভা শুরু

Reporter Name
  • আপডেট Thursday, January 22, 2026
  • 89 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
সকাল থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। অনেক নেতাকর্মী বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই সমাবেশস্থলের এক পাশে সামিয়ানা টানিয়ে অবস্থান করেন।
সকাল সাড়ে ৮টার দিকে মিছিলসহ জনসভাস্থলে আসেন বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সিলেটে বিএনপির জনসভা শুরু তারেক রহমানের জনসভায় মানুষের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর