স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ৫টি সংসদীয় আসনে বিএনপির এক বিদ্রোহীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরাদের মধ্যে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসন থেকে একজন করে এবং গাজীপুর-২ আসন থেকে ৪ জন ও গাজীপুর-৩ আসন থেকে ২ জন রয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- গাজীপুর-১ আসন থেকে জাতীয় পার্টির আল আমিন, গাজীপুর-২ থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সালাউদ্দিন সরকার, জামায়াতে ইসলামের মোহাম্মদ হোসেন আলী, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও খেলাফত মজলিশের খন্দকার রুহুল আমিন, গাজীপুর-৩ থেকে এবি পার্টির মো. কৌশিক আহামেদ ও জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম এবং গাজীপুর-৫ আসন থেকে খেলাফত মজলিশের রুহুল আমিন।