June 3, 2026, 1:30 pm

মানুষের অধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গণভোট: গাজীপুর সিটি কর্পোরেশনে নগরজুড়ে প্রচারণা

Reporter Name
  • আপডেট Monday, January 19, 2026
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গণভোটের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, বিচার বিভাগের নির্দলীয়করণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিল্প–কৃষি–শিক্ষা–স্বাস্থ্যসহ প্রতিটি খাতকে প্রগতিশীল ও জনকল্যাণমুখী ধারায় পরিচালনা এবং তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারির সঙ্গে একযোগে অনুষ্ঠিতব্য এই গণভোটে অন্তর্ভুক্ত ১১ দফা ও ৩১ দফার মধ্যে রয়েছে-দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সনদ বাস্তবায়ন, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, নারী ও শিশু অধিকার নিশ্চিতকরণ, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর দিকনির্দেশনায়, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান এবং সচিব আমিন আল পারভেজের তত্ত্বাবধানে নগরীর ৫৭টি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, পিকআপভ্যানে সাউন্ড বক্স ও ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ধারাবাহিক প্রচারণা চালানো হচ্ছে; এরই অংশ হিসেবে আজ সোমবার ( ১৯ জানুয়ারি) কাশিমপুর ২ ও ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
যেখানে সাধারণ ভোটাররা গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে অবহিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই বলেন এই গণভোট প্রকৃতপক্ষে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ, যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষায় অনন্য ভূমিকা পালন করবে এবং তারা নিজেরা অংশগ্রহণের পাশাপাশি অন্যদেরও সচেতন করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর