June 3, 2026, 2:35 pm

কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না : তথ্য উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Sunday, January 18, 2026
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো একটা বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না কিন্তু আমরা একটি ভিত্তি স্থাপন করে দিয়ে দিলাম। আজ রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার-সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের উপর ম্যান্ডেট ছিলো এই সরকারের। আমরা বিচারের কাজ করে দেখিয়েছি এবং বিচার কাজ চলমান রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, পরিবর্তনের জন্য হ্যাঁ, সংস্কারের জন্য হ্যাঁ এবং জনগণের ক্ষমতায়নের জন্য হ্যাঁতে টিক দিতে হবে।
হাদী হত্যা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি দ্রুত রায় হবে। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে গণভোট কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর, নীলফামারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি এসে শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর