June 3, 2026, 3:32 pm

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপি দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, January 17, 2026
  • 114 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা, স্টাফ রিপোর্টার গাজীপুর :: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ড কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ্চ বিদ্যালয় গাছা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কর্মজীবী দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলে গাছা থানা বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ য়ের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ ইদ্রিস আলী পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর – ২ আসনের বিএনপির মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন বাট গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা সরকার শাহানুর ইসলাম রনি, তিনি বলেন “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় জন গণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে এসেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি মো রাজু আহম্মেদ শাহিন, তিনি বলেন, মরহুমা নেত্রীর আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠন গুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য রাখেন বিএনপির প্রভাব শালী নেতা মোঃ মিজা শফিকুল ইসলাম সফি, মোঃ মিলন চৌধুরী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন, টঙ্গী থানা বিএনপির প্রভাবশালী নেতা এডঃ জালাল খান সারোয়ার, গাছা থানা কর্মজীদ দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম বেপারী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আফসার উদ্দিন, হুমায়ুন কবির ভান্ডারী প্রমুখ। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কর্মজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর